Web Analytics
কুয়েতে সোমবার বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, সব ক্রু সদস্য বেঁচে গেছেন। সোমবার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি যুদ্ধবিমানে আগুন ধরে সেটি নিচে পড়ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তারা একটি ভিডিও পেয়েছে যেখানে দেখা যায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং একজন পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ঘটনাটি কুয়েতে যুক্তরাষ্ট্রের আল সালেম বিমানঘাঁটি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ঘটেছে। তবে যুদ্ধবিমানটি কীভাবে বিধ্বস্ত হয়েছে বা এটি কোন বাহিনীর, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি এবং দুর্ঘটনার কারণ সম্পর্কেও কিছু জানানো হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।