Web Analytics
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি সোমবার আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং এর নাম হতে পারে অর্ণব। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শক্তিশালী হয়ে এটি ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। রোববার দুপুরে সিস্টেমটি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের দক্ষিণে অবস্থান করছিল।

কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠছিল। কেন্দ্রের কাছাকাছি সাগর উত্তাল ছিল। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার যেকোনো স্থানে আঘাত হানতে পারে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বাংলাদেশে বড় ধরনের প্রভাবের সম্ভাবনা নেই, তবে মঙ্গলবার থেকে উপকূলে বৃষ্টি হতে পারে। ২৮ থেকে ৩০ অক্টোবর খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।