Web Analytics
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মক্কার দিকে ড্রোন পাঠানোর সৌদি অভিযোগ অস্বীকার করে তা মিথ্যা বলেছে। গোষ্ঠীটির এক মুখপাত্র দাবি করেন, তারা ইয়ানবুর একটি পাম্পিং স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, রিয়াদের দিকে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। জোটটি আরও দাবি করেছে, মক্কা ও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঠানো কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। পরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ তাইফ, ইয়ানবু ও খামিস মুশাইতে জারি করা জরুরি সতর্কতা প্রত্যাহার করে জানায়, এসব এলাকায় তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে গেছে।

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী বলেছে, মারিব ও দক্ষিণ আল-জাওফে হুথিদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে। তাদের দাবি, উত্তর মারিব ও দক্ষিণ আল-জাওফের কয়েকটি এলাকায় হুথিদের অগ্রযাত্রা ঠেকানো হয়েছে এবং পূর্ব আল-জাওফে হুথি অবস্থানে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে। এডেনে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কারণ বা ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।