ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের আজহার রোডের পূর্ব প্রান্তে বেতুয়া খালের ওপর আয়রন ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক নিচে পড়ে চালক মো. নাইম (২৫) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের হেলপার আল আমিন (১২) গুরুতর আহত অবস্থায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়ার সময় হঠাৎ জোরে শব্দ হয় এবং ব্রিজটি ভেঙে পড়ে। স্থানীয়রা দ্রুত চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালের চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। ব্রিজটি জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের গ্রামের বাড়ির সংলগ্ন খালের ওপর অবস্থিত।
স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এবং বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও আইনি প্রক্রিয়া শুরু করেছে।