Web Analytics
যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন এমন বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার বা এসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়লে ভিসা বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো বিদেশি দর্শনার্থী এসব সুবিধার অপব্যবহার করলে বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়লে তাদের ভবিষ্যতে ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে হতে পারে। অনভিবাসী ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় নিজের খরচ নিজে বহন করার সক্ষমতা নিশ্চিত করতে বলা হয়েছে।

দূতাবাসের এই সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে এবং মার্কিন করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার রোধে গুরুত্ব দিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।