Web Analytics
আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে আগের পদ্ধতিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি হবে। সোমবার, ১০ আগস্ট, শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

মন্ত্রী বলেন, পুরোনো পদ্ধতি অর্থাৎ মার্ক বা জিপিএর ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি হবে। তাঁর বক্তব্যে আসন্ন ভর্তিতে ফলভিত্তিক নির্বাচনের ধারাবাহিকতা বজায় থাকার বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ফল হস্তান্তর করেন। পরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বর্তমান সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান ফলাফলের সার্বিক চিত্র তুলে ধরেন। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।