Web Analytics
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য বিষয়ে আলোচনায় পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতি। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, ইরান খোলা মনে ও সৎ বিশ্বাস নিয়ে আলোচনায় অংশ নিচ্ছে, তবে নিজেদের অধিকারের বিষয়ে অবস্থান অনড় থাকবে। আলোচনার আগে তিনি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করেন বলে আল আরাবিয়া জানিয়েছে।

আরাগচি তার বার্তায় উল্লেখ করেন, প্রতিশ্রুতি রক্ষা, সমান অবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক স্বার্থ টেকসই চুক্তির মূল ভিত্তি। ইরানের বার্তা সংস্থা মেহের জানায়, আরাগচি ও আল-বুসাইদি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।

শুক্রবার ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে। ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য বিষয়ে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা যাচাই করছে, তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।