Web Analytics
সোমালিয়া ও সৌদি আরব সোমবার (৯ ফেব্রুয়ারি) একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে। সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়াল্লিম ফিকি এবং সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এই চুক্তিতে স্বাক্ষর করেন। সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে যৌথ কার্যক্রমের সুযোগ সৃষ্টি হবে।

চুক্তিটি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো যখন ভারত মহাসাগর ও সুয়েজখালের সংযোগস্থলে অবস্থিত এই কৌশলগত অঞ্চলটি উপসাগরীয় দেশগুলোর বিশেষ নজরে রয়েছে। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যপথের অংশ। এর আগে মাত্র দেড় মাস আগে ইসরাইল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছিল, যদিও মোগাদিশু এখনো অঞ্চলটিকে সোমালিয়ার অংশ হিসেবে দাবি করে।

প্রিন্স খালিদ বিন সালমান এক্সে জানান, রিয়াদে অনুষ্ঠিত সামরিক প্রদর্শনীর সময় তিনি একাধিক চুক্তি সাক্ষর করেছেন এবং সেগুলোর স্বাক্ষর প্রত্যক্ষ করেছেন, তবে এই চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।