Web Analytics
ফেনীর ফুলগাজী উপজেলার বসন্তপুর পূর্বপাড়া এলাকায় বুধবার বিকেলে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন স্থানীয় মো. শহীদের মেয়ে নাদিয়া আক্তার (১০) এবং ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফের ছেলে আবির হোসেন (৭)। তারা মামাতো-ফুফাতো ভাই-বোন।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। স্বজনরা দ্রুত তাদের ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিছুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়।

ফুলগাজী থানার ওসি এস এম মিজানুর রহমান জানান, হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা দুই শিশুর লাশ বাড়িতে নিয়ে গেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।