Web Analytics
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সোমবার জাতীয় সংসদে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রক্রিয়া ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও অর্থমন্ত্রীর কাছে সুস্পষ্ট জবাব দাবি করেন।

সংসদে তিনি বলেন, গত বছরের জুন পর্যন্ত জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণ ছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকোর ২৩ হাজার কোটি, এস আলমের ১০ হাজার ২০০ কোটি, এনএক্সটেক্সের ৭ হাজার ৮০০ কোটি এবং ক্রিসেন্টের ৩ হাজার ৪০০ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে। তিনি অভিযোগ করেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ করা পরিচালনা পর্ষদ ও এমডিদের একটি সিন্ডিকেট ব্যাংকগুলোকে খাদের কিনারায় নিয়ে গেছে।

হাসনাত বলেন, বিএনপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে বিভাগটি বিলুপ্ত করে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের কাছে দেওয়া হবে এবং সরকার হস্তক্ষেপ করবে না। তাঁর ভাষ্য অনুযায়ী, অর্থমন্ত্রী গত অক্টোবরেও এ কথা বলেছিলেন। তিনি সাউথইস্ট ব্যাংকের একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে জনতা ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন এবং ২০২৪ সালের পর ওই ব্যাংকের বিরুদ্ধে অর্থ অনিয়মের অভিযোগের কথা উল্লেখ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।