Web Analytics
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরানের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ ওড়ানো। ট্রাম্প দাবি করেন, তেহরান যুদ্ধের হুমকি দিলেও গোপনে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

তিনি বলেন, ইরানের সামরিক শক্তি প্রায় নিঃশেষ হয়ে গেছে এবং তারা কেবল লোক দেখানো প্রতিরোধ করছে, বাস্তবে একটি চুক্তি করতে চায়। ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধের প্রশংসা করে ট্রাম্প একে অত্যন্ত কার্যকর ও শক্তিশালী বলে উল্লেখ করেন এবং বলেন, কেউ এই অবরোধ ভাঙার সাহস দেখাবে না।

রয়টার্সের বরাতে প্রকাশিত এই বক্তব্যে ট্রাম্পের মন্তব্য ইঙ্গিত দেয় যে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।