পাকিস্তানের হাইকমিশন জানিয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলাপে পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং এক তরফা পদক্ষেপের ফলে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। যার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়টি ভারতের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত বলে জানান। পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করেন এবং উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে সব পক্ষকে সংযম প্রদর্শনে জোর দেন। দুজন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং নিয়মিত উচ্চ-স্তরের যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।