Web Analytics
রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, গত রাতে মস্কোর দিকে আসা ইউক্রেনের কয়েক ডজন ড্রোন রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে। তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষা ইউনিট ছয়টি শত্রুপক্ষের ড্রোন ধ্বংস করেছে, যার ফলে মোট ভূপাতিত ড্রোনের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬। ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে, সেখানে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন।

সোবিয়ানিন আরও জানান, সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে, বিশেষ করে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে। এসব স্থাপনাকে ক্রেমলিনের আয়ের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে উল্লেখ করা হয়। এ যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে বলে মস্কো থেকে এএফপি জানিয়েছে।

এর আগে রাশিয়া দাবি করেছিল, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যা যুদ্ধ শুরুর পর একসঙ্গে সবচেয়ে বড় সংখ্যক ড্রোন ভূপাতিতের ঘটনা। গত সপ্তাহে ইউক্রেনের এক হামলায় মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন লাগে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।