Web Analytics
ইরানকে ঘিরে যুক্তরাজ্যের অবস্থান নিয়ে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সমালোচনার জবাব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরাক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি টনি ব্লেয়ারের সেই মতের সঙ্গে একমত নন যে, যুক্তরাজ্যের উচিত ছিল শুরু থেকেই যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করা।

কুপার বলেন, রাজনীতিতে কেউ কেউ মনে করেন যুক্তরাষ্ট্র যা-ই করুক না কেন, সবসময় তাদের সঙ্গে একমত হওয়া উচিত; আবার কেউ মনে করেন, আর কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। তার মতে, এই দুই অবস্থানের কোনোটিই যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের পক্ষে নয়। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দায়িত্ব হলো ব্রিটিশ নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া।

সাক্ষাৎকারে কুপার বলেন, মূল বিষয় হলো ইরাক যুদ্ধের সময় যেসব ভুল হয়েছিল, সেখান থেকে শিক্ষা নেওয়া, এবং কিয়ার স্টারমার সেটাই করার চেষ্টা করছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।