Web Analytics
বাংলাদেশি প্রবাসীদের সাংবিধানিক, নৈতিক ও মানবিক অধিকার রক্ষা এবং ন্যায্য দাবি আদায়ের লক্ষ্য নিয়ে লন্ডনে যাত্রা শুরু করেছে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’। সংগঠনটি দেশে ও বিদেশে হয়রানি বন্ধে ভূমিকা রাখার পাশাপাশি প্রবাসীদের অবদান, অর্জন ও মেধাকে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে চায়। যুক্তরাজ্যের ইমিগ্রেশন ট্রাইব্যুনালের সাবেক বিচারক মোহাম্মদ বেলায়েত হোসাইনকে সভাপতি এবং সংগঠক সিরাজুল ইসলাম শাহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সম্প্রতি লন্ডনে মোহাম্মদ বেলায়েত হোসাইনের সভাপতিত্বে ও ব্যারিস্টার আসাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের নাম, কাঠামো, কার্যনির্বাহী কমিটি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এতে কমিউনিটির নেতা, ব্যবসায়ী, পেশাজীবী এবং তরুণ ব্রিটিশ-বাংলাদেশিরা অংশ নেন। বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি শিক্ষকতা, চিকিৎসা, আইন, প্রকৌশল, তথ্যপ্রযুক্তিসহ নানা পেশায় কাজ করছেন এবং ব্যবসা-বাণিজ্যেও অবস্থান গড়েছেন।

বক্তারা অভিযোগ করেন, রেমিট্যান্সের মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রবাসীরা যথাযথ মর্যাদা, সেবা ও অধিকার পান না। সভায় প্রবাসী আয়ের নিরাপত্তা, দেশে থাকা পারিবারিক ও ব্যবসায়িক সম্পত্তির সুরক্ষা, বিদেশে হয়রানি বন্ধ এবং প্রবাস থেকে ভোট ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে এবং আরও যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।