Web Analytics
হলে সিট দখল ও বহিরাগত ওঠানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানোর অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিককে দুই মাসের জন্য সাংগঠনিক পদ থেকে স্থগিত করেছে কেন্দ্রীয় সংসদ। সংঘর্ষে নিজ দলের এক কর্মীর নাক ফাটার অভিযোগ ওঠার পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আতিকুর রহমানকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেন যুগ্ম আহ্বায়ক ও সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষার্থী তারিকুল ও সিফাত।

ভুক্তভোগীরা হলেন নৃবিজ্ঞান বিভাগের মাজহারুল ইসলাম আবির, অর্থনীতি বিভাগের তোফায়েল আহমেদ নিবিড় এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সৌরভ কাব্য। তারা সকলেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।