Web Analytics
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল সরকারকে সাম্প্রতিক গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। শনিবার বিকেলে চৌগাছা উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ইতিহাসে কোনো গণভোট বাতিল হয়নি, তাহলে বর্তমান গণভোট নিয়ে ধোঁয়াশা কেন তৈরি হচ্ছে তা জনগণ জানতে চায়।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়িত হলে দেশে স্বৈরাচারের পথ চিরতরে বন্ধ হবে এবং সময়মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেক ত্যাগের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জিত হলেও জনগণ এখনো প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারলেই সাধারণ মানুষের মুক্তি নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ চৌগাছা ও ঝিকরগাছার উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে গোলাম রসুল উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।