Web Analytics
সার্কভুক্ত দেশগুলোর কৃষি, গবেষণা ও জ্ঞান বিনিময়সংক্রান্ত তথ্য আরও ব্যাপকভাবে প্রচারে গণমাধ্যমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করেছেন সার্ক কৃষি কেন্দ্রের নবনিযুক্ত পরিচালক ড. মো. গোলাম মাহবুব। বৃহস্পতিবার ঢাকার ফার্মগেটে কেন্দ্রের কার্যালয়ে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ড. গোলাম মাহবুব বলেন, সার্কভুক্ত দেশগুলোর কৃষি উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের বিষয় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ও কৃষিবিষয়ক সংবাদ আরও কার্যকরভাবে প্রচারে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহও তিনি জানান।

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের প্রতিনিধিরাও কেন্দ্রের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। তারা গবেষণা, নতুন প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, কৃষকের উদ্ভাবন ও কৃষি উন্নয়নের তথ্য প্রচারে নিয়মিত যোগাযোগ এবং তথ্যবিনিময়ের সুযোগ বাড়ানোর আহ্বান জানান। মতবিনিময় ও যৌথ কার্যক্রমের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়। পরিচালক বলেন, কৃষকদের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, গবেষণার ফল এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সহজভাবে পৌঁছাতে সাংবাদিকদের সঙ্গে সহযোগিতা জোরদার করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।