Web Analytics
জামালপুরে দুটি পৃথক মামলার রায়ে এক গৃহবধূ হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং এক কিশোরী অপহরণের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বকশীগঞ্জ উপজেলার মেরুরচরের হাফিজুলকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, আর অপহরণ মামলায় দণ্ডিত জালাল মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রাষ্ট্রপক্ষ জানায়, ২০১২ সালের ৪ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে স্ত্রী হনুফা বেগমকে হত্যা করেন হাফিজুল। দীর্ঘ বিচার শেষে সাতজন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা করে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। অপর মামলায় ২০২৪ সালের ২২ ডিসেম্বর জামালপুর সদর উপজেলার হরিপুর এলাকা থেকে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে অপহরণ করা হয়। পরে পুলিশ গাজীপুর থেকে তাকে উদ্ধার করে এবং আদালত শামীম, সাদেক ও জালাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক বলেন, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতেই আদালত রায় দিয়েছেন এবং তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের রায় সমাজে অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।