Web Analytics
তীব্র দাবদাহে বিপর্যস্ত ইতালিতে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং শুক্রবার ১৮টি শহরে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। মৃতদের মধ্যে রয়েছেন লোদি ও পিয়াসেঞ্জার দুই কৃষক, নেপলসের এক গৃহহীন ব্যক্তি এবং লোম্বার্ডির পাভিয়ার কাছে একজন। স্বাস্থ্যমন্ত্রী ওরাজিও শিল্লাচির সভাপতিত্বে অনুষ্ঠিত এক কারিগরি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রেড অ্যালার্টের আওতায় রয়েছে রোম, মিলান, ফ্লোরেন্স, ভেনিস, তুরিন, বোলোগনা, বারি ও জেনোয়া সহ ১৮টি শহর। এই সতর্কতা শুধু বয়স্ক, শিশু ও দীর্ঘস্থায়ী রোগীদের জন্য নয়, সুস্থ ব্যক্তিদের জন্যও স্বাস্থ্যঝুঁকি নির্দেশ করে। দাবদাহের কারণে ফ্লোরেন্সের উফিজি গ্যালারি শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হওয়ায় ২৮ জুন পর্যন্ত টিকিট বিক্রি স্থগিত করেছে।

তাপ ও ভিড়ের কারণে ভেরোনার জুলিয়েটের বাড়ির দুটি তলা বন্ধ রাখা হয়েছে এবং পালেরমোতে আদালতের শুনানি স্থগিত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, লোম্বার্ডি অঞ্চলে জরুরি বিভাগে ভর্তির সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। আবহাওয়াবিদরা আশা করছেন, সপ্তাহান্তে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।