Web Analytics
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অভ্যন্তরীণ ফ্লাইটের জেট এ-১ জ্বালানির দাম প্রতি লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়ে ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করেছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে নতুন এই দাম কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি এয়ারলাইনসের জন্য প্রতি লিটারের নতুন দাম ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার করা হয়েছে।

অভ্যন্তরীণ ফ্লাইটের নির্ধারিত মূল্যে শুল্ক ও মূল্য সংযোজন কর অন্তর্ভুক্ত রয়েছে, তবে আন্তর্জাতিক ফ্লাইটের মূল্য শুল্ক ও মূসকমুক্ত। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার বিমানবন্দরে নতুন দাম প্রযোজ্য হবে। অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে যশোর বিমানবন্দরেও একই হার কার্যকর হবে; ভবিষ্যতে চালু হওয়া বিমানবন্দরেও এ মূল্যহার প্রযোজ্য হবে।

৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর গড় দাম এবং ডলারের বিনিময় হার বিবেচনায় মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। আগস্ট থেকে টানা চার মাসে অভ্যন্তরীণ জেট ফুয়েলের দাম ৫৮ টাকা ৪ পয়সা বা ৪৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। তবে আন্তর্জাতিক রুটে অক্টোবরে নির্ধারিত দামের তুলনায় নভেম্বরে প্রতি লিটারে ২ দশমিক ১ শতাংশ কমেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।