Web Analytics
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের রূপরেখা নিয়ে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ইসলামাবাদে বৈঠক হওয়ার কথা রয়েছে। ইয়েমেনের হুথিদের সৌদি আরবে হামলা এবং উপসাগরীয় অঞ্চলে ইরানের বিচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে এ বৈঠক হচ্ছে। গত ৭ আগস্ট স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে অন্য দুই দেশের ওপরও হামলা হিসেবে গণ্য করা হবে।

তবে চুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। যৌথ সামরিক প্রতিক্রিয়ার পদ্ধতি, বাহিনী মোতায়েন এবং নেতৃত্বের কাঠামো চূড়ান্ত হয়নি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সৌদি আরবের নিরাপত্তার প্রতি হুমকি পাকিস্তান ও তুরস্কের জন্যও হুমকি। পাকিস্তান জানিয়েছে, সৌদি আরব রক্ষায় সেনা মোতায়েন করা হলেও হুথিদের বিরুদ্ধে হামলা চালাতে ইয়েমেনে প্রবেশ করবে না তাদের বাহিনী।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ সেপ্টেম্বরের পর হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। ৫ অক্টোবর রিয়াদের জরুরি বৈঠকে সৌদি প্রতিরক্ষায় প্রয়োজনীয় সেনা ও সামরিক সক্ষমতা দ্রুত মোতায়েনের সিদ্ধান্ত হয়। জোটের প্রথম মহাসচিব হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।