Web Analytics
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, দেশের বিদ্যুৎ ও গ্যাসের বিদ্যমান সংকট এক দিনে তৈরি হয়নি। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার শতভাগ বিদ্যুতের নামে বিভিন্ন স্থানে সাইনবোর্ড টাঙিয়ে জনগণকে শুভংকরের ফাঁকি দিয়েছে। সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী দাবি করেন, আগের সরকার বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান না করে কুইক রেন্টালের নামে নিজস্ব কিছু বিশেষ ব্যক্তির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস পৌঁছে দিতে স্থায়ী সমাধানের পরিকল্পনা নেওয়া হয়েছে, তবে তা বাস্তবায়নে কিছু সময় প্রয়োজন হবে।

আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, মাদকের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং পুলিশের একার পক্ষে তা পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়। সামাজিক প্রতিরোধ, অপরাধীদের বয়কট এবং পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। অরাজকতা ঠেকাতে সরকারকে সর্বাত্মক সহযোগিতারও আহ্বান জানান প্রতিমন্ত্রী।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।