Web Analytics
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে শনিবার দেশে ফিরেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর, এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর দেশে ফেরার তথ্য জানিয়েছে। সফরকালে তিনি তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারসহ দেশটির সামরিক ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

আইএসপিআর জানায়, সেনাপ্রধান তুর্কি চিফ অব দ্য জেনারেল স্টাফ সেলচুক বায়রাকতারোগলু, তুর্কি স্থল বাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল এবং ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনক ইয়েতকিনের সঙ্গে বৈঠক করেন। তিনি তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির প্রতিনিধির সঙ্গেও আলোচনা করেন। তুর্কি স্থল বাহিনীর সদরদপ্তর পরিদর্শনকালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

বৈঠকগুলোতে বাংলাদেশ-তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি নিয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষ সশস্ত্র বাহিনীর পেশাগত সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় ও প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। সফরে সেনাপ্রধান এএসআইএসগার্ড ও তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজসহ প্রতিরক্ষা ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।