Web Analytics
ইসরাইলি সামরিক বাহিনী সোমবার নিশ্চিত করেছে যে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে আরও এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। নিহত সেনার নাম নেহোরায় লেইজার (১৯), তিনি ৬০১তম কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সার্জেন্ট ছিলেন। একই ঘটনায় আরও এক ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ নিয়ে সংঘাত শুরুর পর থেকে নিহত ইসরাইলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।

ইসরাইলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে এই শত্রুতা শুরু হয় গত ২ মার্চ। এরপর থেকে মোট ২৪ জন ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৩ জন সেনা এবং ১ জন বেসামরিক ঠিকাদার। দক্ষিণ লেবাননে সংঘাত অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষই ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

আল আরাবিয়ার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, সর্বশেষ সংঘর্ষের বিস্তারিত বা কূটনৈতিক অগ্রগতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।