তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মঙ্গলবার ময়মনসিংহের তারাকান্দা ও হালুয়াঘাট উপজেলায় দুটি পৃথক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে খাল পুনঃখনন ও সড়ক উন্নয়ন কাজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের চলমান অবকাঠামোগত উন্নয়নের অগ্রগতি তুলে ধরে স্থানীয় জনগণকে এসব প্রকল্প রক্ষা ও টেকসই করতে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়নের সুফল পৌঁছে দিতে কাজ করছে। খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, জনগণের স্বার্থে খাল খনন করা হচ্ছে, তবে পুনরায় ভরাট হলে উন্নয়নের সুফল নষ্ট হবে। তাই স্থানীয় জনগণকে খাল সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।