Web Analytics
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, কোনো মুসলিম দেশের বিরুদ্ধে হামলা চালাতে অন্য মুসলিম দেশগুলোর নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া উচিত নয়। বৃহস্পতিবার তেহরানে ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে তিনি এ কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়।

পেজেশকিয়ান বলেন, ইরানকে রক্ষা করার অর্থ মুসলিম দেশ বা প্রতিবেশী দেশগুলোর প্রতি শত্রুতা পোষণ করা নয়। তাঁর মতে, কোনো ইসলামি দেশেরই অন্য ইসলামি দেশের বিরুদ্ধে আগ্রাসনের জন্য নিজের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, প্রতিবেশীদের অনিরাপত্তার ওপর কোনো দেশের নিজের নিরাপত্তা প্রতিষ্ঠা করা উচিত নয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের প্রসঙ্গে তিনি বলেন, তেহরান ও ওয়াশিংটনের মতপার্থক্য নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চলার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক সামরিক হামলা শুরু হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব হামলায় সামরিক কমান্ডার, কর্মকর্তা, বিজ্ঞানী, শিক্ষার্থী, স্কুলশিশু ও বেসামরিক নাগরিক নিহত হন এবং শহর ও অবকাঠামো লক্ষ্যবস্তু হয়। আইআরএনএ জানিয়েছে, ৪০ দেশের প্রায় ৬০০ অতিথি সম্মেলনে অংশ নিচ্ছেন; এটি রোববার পর্যন্ত চলবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।