রাজধানীর পল্লবী আবাসিক এলাকায় নিরাপত্তা প্রহরী হত্যার ঘটনায় অটোরিকশা চালক সাগর শেখ বাবু (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার দুপুরে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান জানান, গত ১৩ এপ্রিল দুপুর ১টার দিকে সাগর শেখ বাবু অনুমতি ছাড়া অটোরিকশা নিয়ে উত্তর পল্লবী আবাসিক এলাকায় প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন বাধা দিলে তাদের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাগর শেখ বাবু প্রহরীকে মাথা ও মুখে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। সালাহউদ্দিন অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে পরদিন বিকেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী হালিমা বেগম পল্লবী থানায় মামলা দায়ের করেন।
সাক্ষীদের বয়ান ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পিবিআই শুক্রবার ভোরে মিরপুর সেকশন-১১ এলাকা থেকে সাগর শেখ বাবুকে গ্রেপ্তার করে এবং তার ব্যবহৃত অটোরিকশা জব্দ করে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।