Web Analytics
পর্যটন খাত সম্প্রসারণ ও আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে সৌদি আরব। নতুন সিদ্ধান্তে এসব দেশের নাগরিকেরা ই-ভিসা ও অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। সৌদি পররাষ্ট্র ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই সুবিধা চালু করা হয়েছে।

এর ফলে চার দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে আগের মতো দূতাবাসের মাধ্যমে দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হবে না। নিজ দেশের পাসপোর্ট ব্যবহার করে অনলাইনে মাল্টিপল-এন্ট্রি ই-ভিসার আবেদন করা যাবে। এছাড়া সৌদি আরবের বিমানবন্দর বা অন্য প্রবেশপথে পৌঁছেও ভিসা নেওয়ার সুযোগ থাকবে। এই ভিসায় পর্যটন, ওমরাহ, আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীতে অংশগ্রহণ এবং সৌদিতে বসবাসরত আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা যাবে।

সংশ্লিষ্ট কূটনৈতিক মহল এ উদ্যোগকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। তবে ট্যুরিস্ট ভিসায় কোনো বেতনভুক্ত চাকরি বা কর্মসংস্থানে যুক্ত হওয়া যাবে না। হজের নির্ধারিত সময়ে ট্যুরিস্ট ভিসায় ওমরাহ পালন করা যাবে না। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করলে প্রচলিত নিয়ম অনুযায়ী জরিমানা হতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।