Web Analytics
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে কেউ যদি আবারও ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, তবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করা হবে। শনিবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর মিন্টো রোডে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে কেউ ভয়ের সংস্কৃতি ফিরে আসুক তা কেউ চায় না। তিনি বৈষম্যমুক্ত, সৌহার্দ্যপূর্ণ, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান। এ সময় তিনি উল্লেখ করেন, এবারের ঈদযাত্রায় মানুষ নানা কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে এবং আশা প্রকাশ করেন ভবিষ্যতে দুর্নীতি, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা আর হবে না।

বিরোধী দলীয় এই নেতা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং ঐক্যবদ্ধভাবে ভয়ের সংস্কৃতি প্রতিরোধের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।