রাশিয়ার বিরুদ্ধে পরিকল্পিত কয়েকটি নিষেধাজ্ঞা কার্যকর না করার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের পর সোমবার সকালে এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও কমেছে। লেনদেন শুরুর সময় ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ১০৭ দশমিক ৯২ ডলারে নেমে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এ-সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন।
নিষেধাজ্ঞাগুলো কার্যকরের নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পিত পদক্ষেপের মধ্যে রাশিয়ার পণ্যের ওপর শুল্ক আরোপ এবং দেশটির তেল ও গ্যাস কেনার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল। এর আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি ও নিরাপত্তাঝুঁকি নিয়ে উদ্বেগে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
বিশেষ করে সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১১০ ডলারে ওঠে। এটি ছিল গত মে মাসের পর সর্বোচ্চ দাম। পরিকল্পিত রাশিয়া-সংক্রান্ত নিষেধাজ্ঞা স্থগিতের পর এশীয় বাজারে ব্রেন্টের দাম কমে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।