Web Analytics
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর পেতে রাখা একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে এক ইসরাইলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে লিতানি নদীর তীরে ৩৬তম ডিভিশনের ফরোয়ার্ড কমান্ড টিমের সদস্যরা বিস্ফোরণের শিকার হন। নিহত সেনার নাম মাস্টার সার্জেন্ট (রিজার্ভ) আলেকজান্ডার ফিলিন (২৯), যিনি হাইফার বাসিন্দা এবং ৩৬তম ডিভিশনের সদর দপ্তরে কর্মরত ছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন ৩৬তম ডিভিশনের উপ-কমান্ডার, ৫৫৬তম ট্রান্সপোর্ট রেজিমেন্টের একটি ব্যাটালিয়ন কমান্ডার এবং আরও এক রিজার্ভ সেনা, যাদের অবস্থা মাঝারি গুরুতর। এছাড়া একজন সক্রিয় সেনা, দুইজন রিজার্ভ সেনা এবং একজন নারী সেনাসদস্য হালকা আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণটি হিজবুল্লাহর পেতে রাখা ডিভাইসের কারণে ঘটেছে। ঘটনার পর ইসরাইলি বাহিনী ওই এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।