পশ্চিমবঙ্গের নওদার বিধায়ক ও আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ শেষ করে ভারত ছেড়ে দুবাইয়ে বসবাসের পরিকল্পনার কথা জানিয়েছেন। শুক্রবার, ৯ অক্টোবর তিনি বলেন, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করবেন এবং ১০ বছরের গোল্ডেন ভিসা নেওয়ার পরিকল্পনা করছেন।
মুর্শিদাবাদের মুসলিম-অধ্যুষিত রেজিনগর আসনের উপনির্বাচনে তাঁর ছেলে-সমর্থিত দলের প্রার্থী গোলাম নবী আজাদের পরাজয়ের পর তিনি এ ঘোষণা দেন। বিজেপি প্রার্থী শঙ্কররাভ সরকার ৭৫ হাজার ৮১৬ ভোটের ব্যবধানে গোলাম নবী আজাদকে পরাজিত করেন।
হুমায়ুন কবীর এর আগে সব ধরনের রাজনীতি থেকে শিগগিরই সরে দাঁড়ানোর কথাও বলেছিলেন। তিনি অভিযোগ করেন, রেজিনগরে বিজেপির জয় জনগণের রায় নয়। তাঁর দাবি, বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত করতে গত দুই মাস ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুর্শিদাবাদ জেলা পুলিশের কর্মকর্তারা কাজ করেছেন।