Web Analytics
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী ইসরাইলে কাদিয়ানী সম্প্রদায়ের একটি বড় সম্মেলনে বহিরাগত ও ইহুদিদের ব্যাপক উপস্থিতি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের পর উদ্বেগ প্রকাশ করেছেন। রোববার গণমাধ্যমে পাঠানো জরুরি বিবৃতিতে তিনি বলেন, ইসরাইলের মাটিতে আয়োজিত এ সমাবেশ এবং জায়নবাদী ইহুদি সম্প্রদায়ের সঙ্গে প্রকাশ্য সখ্যতাকে বিশ্ব মুসলিমের জন্য গুরুতর সংকেত হিসেবে দেখা উচিত।

রাব্বানী বলেন, বর্তমান বিশ্বপরিস্থিতি ও মুসলিম বিশ্বের বাস্তবতায় ঘটনাটিকে সাধারণ বা বিচ্ছিন্ন সামাজিক অনুষ্ঠান হিসেবে দেখার সুযোগ নেই। এর উদ্দেশ্য, আন্তর্জাতিক যোগাযোগ এবং মুসলিম সমাজে সম্ভাব্য দীর্ঘমেয়াদি প্রভাব বিশ্লেষণের আহ্বান জানান তিনি। ভবিষ্যতে এসব যোগাযোগ প্রচারণা, তথ্যযুদ্ধ, জনমত প্রভাবিত করা অথবা বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টিতে ব্যবহৃত হতে পারে বলেও তিনি উদ্বেগ জানান।

তিনি সংশ্লিষ্ট ঘটনাবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, তথ্য-উপাত্ত সংগ্রহ এবং নিরপেক্ষ গবেষণার আহ্বান জানান। আলেম-ওলামা, ইসলামী চিন্তাবিদ, দাঈ ও গবেষকদের আবেগ বা গুজবের পরিবর্তে তথ্যভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে সচেতনতা তৈরির অনুরোধ করেন তিনি। বিবৃতিতে তিনি সবাইকে শান্ত থেকে পরিস্থিতি পর্যালোচনা এবং আন্তর্জাতিক তৎপরতার ওপর সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।