বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার সকালে ঘোষিত স্কোয়াডের প্রথম বহর রাজধানীতে পা রাখে, যদিও পুরো দল এখনো একত্রিত হয়নি। পাকিস্তান সুপার লিগের ফাইনাল সামনে থাকায় কয়েকজন ক্রিকেটার এখনও দেশে রয়েছেন এবং ফাইনাল শেষে তারা বাংলাদেশে যোগ দেবেন।
এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৭ চক্রের অংশ, যা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। পাকিস্তান দলে চার নতুন মুখ রাখা হয়েছে এবং নেতৃত্বে আছেন শান মাসুদ। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব শুরু করতে যাচ্ছেন।
দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।