Web Analytics

গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে জামায়াত। বিবৃতিতে বলা হয়, নিজেকে ‘ইমাম মাহদী’ দাবি করা ‘নুরাল পাগলা’র মরদেহ কবর থেকে তুলে কথিত ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র লোকজন পুড়িয়ে দিয়েছে। নুরুল হক এখন মৃত; জীবদ্দশায় যা কিছু করেছেন সেজন্য আল্লাহর কাছে জবাবদিহি করবেন তিনি। মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়া ইসলাম অনুমোদন করে না। এ ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে। আরও বলা হয়, জামায়াত একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও ইসলামী আদর্শের ভিত্তিতে পরিচালিত একটি আন্দোলন ও দল। সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড দলটি বরদাশত করে না। তাই এ ঘটনার সাথে জামায়াতের নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। আইন নিজের হাতে তুলে নেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল।

06 Sep 25 1NOJOR.COM

‘নুরাল পাগলার’ মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে জামায়াত।

নিউজ সোর্স

n/a 06 Sep 25

‘নুরাল পাগলার’ লাশ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় জামায়াতের নিন্দা

গুলশানে সীসা বার পরিচালনার অভিযোগে ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, সেলিম প্রধান বারিধারা এলাকায় সিসা বার পরিচালনা করছিলেন। শনিবার তার মালিকানাধীন সিসা বার থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। ওই বাসায় দুটি হরিণের চামড়া পাওয়ায় সেলিম প্রধানকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে তাৎক্ষণিকভাবে ৬ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুদকের মামলায় তার ৮ বছরের কারাদণ্ড হয়েছে। দীর্ঘ চার বছর কারাগারে থাকার পর ২০২৩ সালের অক্টোবরে জামিনে মুক্তি পান সেলিম প্রধান। এরপর গত জুনে আত্মপ্রকাশ করা বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রধান উপদেষ্টা হন তিনি।