Web Analytics

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের আহ্বান জানান, দেশে চলমান ব্যাপক আক্রমণকে কাজে লাগিয়ে যেন তারা ধর্মীয় নেতৃত্বের শাসনব্যবস্থাকে উৎখাত করে নিজেদের সরকার দখলে নেয়। তিনি বলেন, “যখন আমরা শেষ করব, নিজেদের সরকার দখলে নিন। এটি আপনাদের নেওয়ার জন্য থাকবে।” ট্রাম্প ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও সতর্ক করে বলেন, তারা যদি অস্ত্র না ফেলে, তবে “নিশ্চিত মৃত্যুর মুখোমুখি” হবে, আর অস্ত্র সমর্পণ করলে “মুক্তি” পাবে।

চলতি জানুয়ারিতে মানবাধিকার কর্মীরা দাবি করেন, সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৬,৪৮০ জন নিহত হয়েছে। ওই ঘটনার পর ট্রাম্প ইরানকে বোমা হামলার হুমকি দেন এবং দায়ীদের “বড় মূল্য দিতে হবে” বলে সতর্ক করেন। তিনি বিক্ষোভকারীদের আশ্বাস দেন যে “সহায়তা পথে রয়েছে।”

কয়েক দিন পর ট্রাম্প জানান, ইরান সরকার তাকে আশ্বস্ত করেছে যে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে এবং এরপর তার মনোযোগ চলে যায় ইরানের পরমাণু কর্মসূচির দিকে, যা নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

28 Feb 26 1NOJOR.COM

ইরানিদের ধর্মীয় নেতৃত্ব উৎখাত করে সরকার দখলের আহ্বান ট্রাম্পের

নিউজ সোর্স

‘নিজেদের সরকার দখলে নিন’, ইরানিদের প্রতি ট্রাম্পের আহ্বান | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৫৬
একটি ভিডিও বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানিদের প্রতি আহ্বান জানান যে, ইরানে চলমান তাদের ব্যাপক আক্রমণকে কাজে লাগিয়ে যেন তারা দেশের ধর্মীয় নেতৃত্বের শাসনব্যবস্থাকে উৎখাত করে।
তিনি বলেন, “যখন আমরা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।