Web Analytics

দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নিয়ে নীতিমালার খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।

শনিবার বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর উদ্দেশ্য জ্বালানি নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা। স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তুলে জরুরি বা সংকটকালে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতা জাতীয় স্বার্থে ব্যবহারের কথাও বলা হয়েছে।

বিভাগ বলেছে, সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ নেওয়ার পর নীতিমালাটি চূড়ান্ত করা হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচিত হবে। প্রস্তাবটি এখনও প্রণয়ন প্রক্রিয়ায় রয়েছে বলে বিভাগ জানিয়েছে এবং অনুমাননির্ভর ও অসত্য তথ্য প্রকাশের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণের অনুরোধ করেছে।

09 Aug 26 1NOJOR.COM

প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় বিশেষ সুবিধার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ

নিউজ সোর্স

প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২১: ১৭আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ২১: ২৯
দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নিয়ে একটি নীতিমালার খসড়া প্রণয়নের উদ্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।