Web Analytics

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা তৈরির যেকোনো পাঁয়তারা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার বেলা ১১টার দিকে পোশাক কারখানা মালিকদের সংগঠন ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে বিভিন্ন ইন্ধন দিয়ে শ্রমিকদের ব্যবহার করে আন্দোলনের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে তাঁর বক্তব্যে ওই সংগঠনের নাম উল্লেখ করা হয়নি। বন্ধ কারখানার বিষয়ে শিল্পমালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও তিনি জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে মালিকেরা বন্ধ কারখানা খুলবেন এবং যেসব কারখানা বন্ধ থাকবে সেগুলোর তালিকা দেবেন। তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। এ বিষয়ে সোমবার বিকেল ৩টায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল।

02 Nov 26 1NOJOR.COM

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার চেষ্টা কঠোরভাবে দমনের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ সোর্স

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা তৈরির পাঁয়তারা কঠোরভাবে দমন করা হবে

শ্রমিক আন্দোলনের নামে যেকোনো ধরনের অস্থিরতা তৈরির পাঁয়তারা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার বেলা ১১টার দিকে পোশাক কারখানা মালিকদের সংগঠন ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।