Web Analytics

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মেদুয়ারী ইউনিয়নের বগাজান রাহাতুল জান্নাত মহিলা মাদ্রাসা এলাকা থেকে যৌথবাহিনী তাদের আটক করে। তারা ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন বলে অভিযোগ রয়েছে।

সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত হলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়জনকে কারাদণ্ড দেন। একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়। অভিযানে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইকবালা হোসাইন এবং ভালুকা থানার ওসি মুহাম্মদ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানকালে একটি মাইক্রোবাস, নগদ অর্থ ও একটি হিসাবের খাতা জব্দ করা হয়, যেখানে বিভিন্ন এলাকায় টাকা বিতরণের তথ্য পাওয়া গেছে।

03 Feb 26 1NOJOR.COM

ভালুকায় ভোটারদের টাকা বিতরণের অভিযোগে বিএনপির ছয় নেতার কারাদণ্ড

নিউজ সোর্স

ভোটারদের টাকা বিতরণ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ৬ নেতার কারাদণ্ড | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ৩৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ৩৪
উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)
ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে ১৫ দ