Web Analytics

হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পাঁচজন ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গোপন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদপত্র হারেৎজ। রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের মধ্যে তিনজন রাজনীতিবিদ ও দুইজন সামরিক কর্মকর্তা রয়েছেন, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। আইসিসির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। খবরটি নিশ্চিত হলে, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি ইসরাইলি কর্মকর্তার সংখ্যা বেড়ে সাতে দাঁড়াবে।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহাহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে, এতে আরও ৮৭০ জনের বেশি নিহত ও ২ হাজার ৫৪০ জনের বেশি আহত হয়েছেন।

18 May 26 1NOJOR.COM

গাজা ইস্যুতে পাঁচ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গোপন পরোয়ানা জারি করেছে আইসিসি

নিউজ সোর্স

৫ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আইসিসির | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৭: ৫৩
হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পাঁচজন ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গোপন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদপত্র হারেৎজ।
রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।