শিক্ষাবর্ষ শুরুর ১০ মাসেও বই পায়নি অর্ধশতাধিক শিক্ষার্থী
শিক্ষাবর্ষ শুরুর প্রায় ১০ মাস অতিবাহিত হতে চললেও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী এখনো বিভিন্ন বিষয়ের পাঠ্যবই পায়নি। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে