Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছে তার দেশ। বৃহস্পতিবার আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিকের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, এরদোয়ান আঞ্চলিক সম্পৃক্ততার ওপর জোর দিয়ে বলকান অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে তুরস্কের প্রচেষ্টার কথা তুলে ধরেন।

তিনি বলেন, তুরস্ক কখনও বলকান অঞ্চলকে অবহেলা করে না এবং দেশটি নিজ অঞ্চলসহ এর বাইরেও শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করছে। এরদোয়ান দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের কথাও উল্লেখ করেন এবং সার্বিয়ায় তুর্কি বিনিয়োগ বৃদ্ধির দিকটি তুলে ধরেন।

এরদোয়ান জানান, ২০১৫ সালে সার্বিয়ায় প্রায় ১০০টি তুর্কি-মূলধনী কোম্পানি কাজ করলেও বর্তমানে সেই সংখ্যা এক হাজার ৫০০ ছাড়িয়েছে এবং মোট বিনিয়োগের পরিমাণ ৩০ কোটি ডলারে পৌঁছেছে।

13 Feb 26 1NOJOR.COM

বিশ্ব অনিশ্চয়তার মধ্যে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করছে তুরস্ক

নিউজ সোর্স

বিশ্বে শান্তি-স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছে তুরস্ক: এরদোয়ান | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ৪৫
আমার দেশ অনলাইন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছে তার দেশ। বৃহস্পতিবার আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।