Web Analytics

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি ইউরেনিয়াম শুক্রবার দেশে আসার কথা রয়েছে। রাশিয়া থেকে বিশেষ কার্গো উড়োজাহাজে এটি দুপুরের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। পরে কঠোর নিরাপত্তার মধ্যে জ্বালানি পাবনার ঈশ্বরদীর প্রকল্প এলাকায় নেওয়া হবে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটম জানিয়েছে, প্রথম ইউনিটের প্রেশার অপারেটেড রিলিফ ভাল্বের ত্রুটি সারানোর পর গত মঙ্গলবার রাতে শুরু হওয়া পরীক্ষা বুধবার সকালে সফলভাবে শেষ হয়েছে। প্রধান নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ থেকে পরিচালিত পরীক্ষায় ভাল্বের খোলা-বন্ধ, অ্যালার্ম, নিয়ন্ত্রণ ভাল্বের কার্যকারিতা এবং সংশ্লিষ্ট নিরাপত্তা ভাল্বের প্রতিক্রিয়া যাচাই করা হয়।

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি সরবরাহ চলবে বলে জানানো হয়েছে। দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি, মোট নয়টি কার্গো ফ্লাইটে জ্বালানি আনার পরিকল্পনা রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১,২০০ মেগাওয়াট। ১৬ মেগাপাসকেল চাপের পরীক্ষার পর ফলাফল যাচাই করে প্রায় ১৮ মেগাপাসকেল চাপে পরবর্তী পরীক্ষা করার কথা রয়েছে।

02 Oct 26 1NOJOR.COM

প্রথম ইউনিটের ভাল্ব পরীক্ষা সফল, আজ আসছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম

নিউজ সোর্স

রূপপুর বিদ্যুৎকেন্দ্র: আজ আসছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ত্রুটি সারিয়ে প্রেশার অপারেটেড রিলিফ ভাল্বের (পিওআরভি) পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার সময় ভাল্বের খোলা ও বন্ধ হওয়ার কার্যক্রম, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি বিষয় পর্যবেক্ষণ করা হয়। গত

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।