Web Analytics

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) দেশে ব্যান্ডউইডথ সংকট, ইন্টারনেটের গতি কমা এবং দাম বাড়ার আশঙ্কাসংক্রান্ত সংবাদ নাকচ করেছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এসব প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন, বাস্তবতা বিবর্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে। জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে দেশের ব্যান্ডউইডথ অবকাঠামো ও সক্ষমতার তথ্য তুলে ধরা হয়েছে বলে জানায় সংস্থাটি।

বিএসসিপিএলসি জানায়, তাদের বিদ্যমান দুটি সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ ও সি-মি-উই-৫-এর সম্মিলিত সক্ষমতা প্রায় ৭,২০০ জিবিপিএস। এর মধ্যে প্রায় ৪,০০০ জিবিপিএস দেশে সরবরাহ করা হচ্ছে এবং আরও প্রায় ৩,২০০ জিবিপিএস সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে। চাহিদা অনুযায়ী ছয়টি আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল ক্যাবল অপারেটরের মাধ্যমেও ব্যান্ডউইডথ আমদানি করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি বলেছে, বাস্তবায়নাধীন সি-মি-উই-৬ ক্যাবল ২০২৭ সালে চালু হলে আরও ৩৪,০০০ জিবিপিএস যুক্ত হবে এবং রাষ্ট্রায়ত্ত সাবমেরিন ক্যাবলের মোট সক্ষমতা ৪১,০০০ জিবিপিএসে পৌঁছাবে। বিটিআরসির প্রক্ষেপণে ২০৩০ সালে দেশের চাহিদা ৩০,০০০ জিবিপিএস হবে বলে উল্লেখ করা হয়েছে। বিএসসিপিএলসি চতুর্থ সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়ার কাজও শুরু করেছে এবং ভবিষ্যতে কম দামে ব্যান্ডউইডথ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

03 Sep 26 1NOJOR.COM

বিএসসিপিএলসি বলছে, দেশে এখন বা ভবিষ্যতে ব্যান্ডউইডথ সংকটের ঝুঁকি নেই

নিউজ সোর্স

ইন্টারনেটের দাম বাড়ার খবর ভিত্তিহীন: বিএসসিপিএলসি

সম্প্রতি কিছু গণমাধ্যম ও অনলাইন পোর্টালে ‘ব্যান্ডউইডথ সংকটের দ্বারপ্রান্তে বাংলাদেশ, ইন্টারনেট খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা’ এবং ‘ব্যান্ডউইডথ সংকটে বাড়তে পারে ইন্টারনেটের দাম, কমতে পারে গতি’ শীর্ষক খবর প্রকাশিত হয়। দেশে ব্যান্ডউইডথ ঘাটতি, ইন্টার

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।