Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) সহযোগিতা চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন ৬ ফেব্রুয়ারি ওএইচসিএইচআরের কাছে একটি নোট ভারবাল পাঠিয়েছে। ওই চিঠিতে তদন্তে কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় গুলিতে মারাত্মক আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। জেনেভা মিশন জানিয়েছে, ওএইচসিএইচআর থেকে প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে।

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, হত্যাকাণ্ডের দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তারা দৃঢ়প্রতিজ্ঞ এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।

08 Feb 26 1NOJOR.COM

ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাইল বাংলাদেশ

নিউজ সোর্স

ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ২৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৩২
আমার দেশ অনলাইন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশের অন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।