Web Analytics

জাপানে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটকে চ্যালেঞ্জ জানাতে দুটি প্রধান বিরোধী দল একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়, যার লক্ষ্য সম্ভাব্য আকস্মিক নির্বাচনে দোদুল্যমান ভোটারদের সমর্থন আদায় করা। গত অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া তাকাইচি বর্তমানে জনমত জরিপে এগিয়ে আছেন এবং তার জোট সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহত্তম বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি অব জাপান (সিডিপি)-এর নেতা ইয়োশিহিকো নোদা জানিয়েছেন, তারা ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাবেক জোটসঙ্গী কোমেইতোকে সঙ্গে নিয়ে নতুন জোট গঠন করে নির্বাচনে অংশ নেবেন। নোদা বলেন, এই জোট তাকাইচির ডানপন্থি জোটের বিপরীতে একটি মধ্যপন্থি বিকল্প হিসেবে কাজ করবে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী মাসেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এদিকে তাকাইচির দল ও তাদের সহযোগী জাপান ইনোভেশন পার্টির কর্মকর্তারা জানিয়েছেন, সংসদের অধিবেশন শুরু হওয়ার পরপরই প্রধানমন্ত্রী ভোটের ডাক দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।

16 Jan 26 1NOJOR.COM

জাপানে প্রধানমন্ত্রী তাকাইচির জোটের বিরুদ্ধে এক হচ্ছে বিরোধী দলগুলো

নিউজ সোর্স

জাপানে প্রধানমন্ত্রী তাকাইচিকে চ্যালেঞ্জ জানাতে বিরোধীদের জোট | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৮: ৩১
আমার দেশ অনলাইন
জাপানে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটকে চ্যালেঞ্জ জানাতে দুটি প্রধান বিরোধী দল একসঙ্গে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়, য