Web Analytics

ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা ও ইরানের বিরুদ্ধে হামলার সম্ভাবনার মধ্যে উন্নত সামরিক প্রস্তুতির অংশ হিসেবে ইসরাইলের বন্দর শহর আইলাতের দক্ষিণে আকাবা উপসাগরে নোঙরের প্রস্তুতি নিচ্ছে একটি মার্কিন সামরিক জাহাজ। বৃহস্পতিবার ইসরাইলের রাষ্ট্রীয় টেলিভিশন কেএএন আনাদোলু সংস্থার বরাতে জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের মতে এটি মার্কিন-ইসরাইল সামরিক ও নিরাপত্তা সমন্বয়ের অংশ, যার মধ্যে নৌবাহিনী মোতায়েন এবং প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক প্রস্তুতি বৃদ্ধি অন্তর্ভুক্ত।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের নিরাপত্তা সংস্থা যুক্তরাষ্ট্রের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ ইরান সম্পর্কিত সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হতে পারে। পরিস্থিতি আরও খারাপ হলে আঞ্চলিক প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ রয়েছে। বৃহস্পতিবার ইসরাইলি সামরিক বাহিনীর সাপ্তাহিক নিরাপত্তা পর্যালোচনায় ইরান ইস্যুটি আলোচনায় আসে।

এদিকে, ইরান নিয়ে আলোচনার জন্য এ সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করছেন ইসরাইল ও সৌদি আরবের প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা। অ্যাক্সিওস জানিয়েছে, ইসরাইলি সামরিক গোয়েন্দাপ্রধান জেনারেল শ্লোমি বাইন্ডার পেন্টাগন, সিআইএ ও হোয়াইট হাউসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন, আর সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান কূটনৈতিক সমাধানের ওপর জোর দেবেন বলে আশা করা হচ্ছে।

31 Jan 26 1NOJOR.COM

ইরান ইস্যুতে উত্তেজনার মধ্যে আকাবা উপসাগরে নোঙর দেবে মার্কিন যুদ্ধজাহাজ

নিউজ সোর্স

আকাবা উপসাগরে নোঙরে প্রস্তুত মার্কিন যুদ্ধজাহাজ | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১৫: ৫৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৫: ৫৪
আমার দেশ অনলাইন
ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা ও ইরানের বিরুদ্ধে হামলার সম্ভাবনার মধ্যে উন্নত সামরিক প্রস্তুতির অংশ হিসেবে ইসরাইলি বন্দর শহর আইলাতের দক্ষিণে আকাবা উপসাগ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।