Web Analytics

উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাঁদের উত্তরপত্র আবার যাচাই করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইরাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি বলেন, পুনরায় যাচাই করে ফল পরিবর্তনের কারণ চিহ্নিত করা হবে।

মন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণেও ফল পরিবর্তন হয়েছে; কেউ ফেল থেকে পাস করেছেন, আবার কেউ জিপিএ-৫ পেয়েছেন। ফল পরিবর্তনই শেষ বিষয় নয়, পরীক্ষকেরা উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করেছেন কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। পরীক্ষকের ভুল পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে প্রশিক্ষণের আওতায় আনা হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য ফল নিশ্চিত করতে উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সনদ বিক্রির অভিযোগের কথাও তুলে ধরে তিনি ভর্তি থেকে সনদ দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় নজরদারির প্রয়োজনীয়তা জানান। ইউজিসি কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ করবে, যাতে ভর্তি ও শিক্ষাজীবনের তথ্য যাচাই করে সনদ দেওয়ার ব্যবস্থা করা যায়।

27 Nov 26 1NOJOR.COM

ফল পরিবর্তনের কারণ জানতে পুনর্নিরীক্ষিত উত্তরপত্র আবার যাচাই করা হবে

নিউজ সোর্স

ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে

সম্প্রতি উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদের উত্তরপত্র আবারও যাচাই করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। তিনি বলেন, পুনরায় যাচাইয়ের মাধ্যমে ফল পরিব

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।