Web Analytics

তথ্যপ্রযুক্তি খাতে একসময় ছিল বিশাল কর্মসংস্থানের সম্ভাবনা, কিন্তু কোভিড-১৯ মহামারীর পর থেকে বিশ্বজুড়ে বড় বড় প্রযুক্তি কোম্পানি কর্মী ছাঁটাই করছে। এর মধ্যে মাইক্রোসফট অন্যতম, যারা চলতি বছরে আগেই ছাঁটাই করেছিল প্রায় ৬ হাজার কর্মী। এবার তারা আরও প্রায় ৯ হাজার ১০০ জন কর্মী ছাঁটাই করতে যাচ্ছে, যা ২০২৩ সালের পর তাদের সবচেয়ে বড় ছাঁটাই হবে। প্রধানত এই ছাঁটাই হবে বিক্রয় বিভাগের কর্মীদের মধ্যে। বর্তমানে মাইক্রোসফটের মোট কর্মী সংখ্যা প্রায় ২ লাখ ২৪ হাজার। এখনও ছাঁটাই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

03 Jul 25 1NOJOR.COM

মাইক্রোসফট কোম্পানির মোট কর্মীর প্রায় চার শতাংশ, অর্থাৎ প্রায় ৯ হাজার ১০০ জন কর্মী চাকরি হারাতে পারেন বলে জানা গেছে।

নিউজ সোর্স

n/a 03 Jul 25

ফের ছাঁটাই করবে মাইক্রোসফট, চাকরি হারাচ্ছেন ৯ হাজার কর্মী!

একসময় কর্মসংস্থানের এক অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল তথ্য-প্রযুক্তি খাত। যেখানে প্রযুক্তির জয়যাত্রা নতুন দিগন্ত উন্মোচন করার কথা ছিল, সেখানে কর্মী ছাঁটাইয়ের অভিশাপ পিছু ছাড়ছে না। কোভিড-১৯ মহামারীর পর থেকে বিশ্বের বহু বিখ্যাত প্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে। এই তালিকায় অন্যতম প্রধান নাম মাইক্রোসফট, যারা আকস্মিকভাবে বিপুল সংখ্যক কর্মীকে ছাঁটাই করে চলেছেন। এর আগে চলতি বছরে ৬ হাজার কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। এবারে আরও কয়েক হাজার কর্মী চাকরি হারাতে যাচ্ছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।